1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাঘার দাফন সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাঘার দাফন সম্পন্ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ

এস এম, জহিরুল ইসলামঃ বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান বাঘার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় ২য় জানাজা শেষে বুধবার নিজ বাড়ীতে দাফন করা হয়। তিনি মঙ্গলবার ঢাকার বসুন্ধরার বাসায় ইন্তেকাল করেন। ঐ দিন বাদ মাগরিব ঢাকায় ১ম জানাজা অনুষ্ঠিত হয়। মুলাদী পৌরসভার বাড়ীতে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান, গাছুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আহমেদ খান, চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন খান, বর্তমান চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ সরদার, মুলাদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ দুলাল আহমেদ ঢালীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মুলাদী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে, প্রয়াত মোঃ লুৎফর রহমান বাঘা পেশাগত জীবনে চরকালেখান নেছারিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন আজীবন একজন ক্রীড়ামোদী।
তিনি ঢাকা ওয়াসার উপ- প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ সিদ্দিকী রাসেল বাঘার গর্বিত পিতা। তার মৃত্যুতে মুলাদীতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com