1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন রংপুরে ১০ লিটারে ৫৮০ মিলিলিটার অকটেন কম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

reporter মোহাম্মদ ইয়াসিন আলী, সিরাজগঞ্জ 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দৈবগাটি এলাকায় মানসিক ভারসাম্যহীন মোঃ মুছা (২২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সকাল ১০:৩০ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মুছা দৈবগাটি এলাকার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী অবস্থায় ছিলেন। ঘটনার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান উজ জামান জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে এবং চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে যে যুবকটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক মেডিকেল সার্টিফিকেটও পাওয়া গেছে। সার্বিক বিষয়ে রায়গঞ্জ থানা পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com