1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা! বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট ভেড়ামারা উপজেলা কমিটির অনুমোদন নড়াইলের কালিয়ায় শিশুর নিখোঁজের পর মরদেহ বটিয়াঘাটায় উদ্ধার কাশিমপুরে জরিপ অফিস ঘিরে দুই সাংবাদিক হামলায় পুলিশের দ্বৈত তৎপরতা ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার রাজৈরে সরকারি খাল দখল করে বালু ভরাটের অভিযোগ, স্থাপনা নির্মাণের প্রস্তুতি স্বাধীনতার ৫৫ বছরেও সরকারি বিদ্যালয় নেই কাপ্তাইয়ের দুর্গম শুভধন পাড়ায় চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (২৪ আগস্ট) রাত ২ টায় চরফ্যাশন বাজারে অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সুন্ধি কাছিম ও স্থানীয়ভাবে কড়ি কাইট্টা নামে পরিচিত প্রজাতির কচ্ছপ রয়েছে। উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারে অভিযান চালানো হয়। এ সময় চারটি বাঁশের ঝুড়িতে অবরুদ্ধ অবস্থায় কচ্ছপগুলো পাওয়া যায়।
পরে রাত ২ টার দিকে উদ্ধার করা কচ্ছপগুলো বন বিভাগের সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুরে অবমুক্ত করা হয়। তবে বন বিভাগের অভিযানের খবর আগে থেকেই টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়।
ভোলা উপকূলীয় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, কচ্ছপ পাচার বন্ধের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com