1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নড়াইলের কালিয়ায় শিশুর নিখোঁজের পর মরদেহ বটিয়াঘাটায় উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মৃত্যুফাঁদে হোগলাকান্দি বিদ্যালয় সড়ক: সাপের আতঙ্কে ভূতুড়ে পরিবেশ, শঙ্কায় এলাকাবাসী খুলনার পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই ওটি বন্ধ: চরম ঝুঁকিতে উপকূলের গর্ভবতী মায়েরা! বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট ভেড়ামারা উপজেলা কমিটির অনুমোদন নড়াইলের কালিয়ায় শিশুর নিখোঁজের পর মরদেহ বটিয়াঘাটায় উদ্ধার কাশিমপুরে জরিপ অফিস ঘিরে দুই সাংবাদিক হামলায় পুলিশের দ্বৈত তৎপরতা ভোলায় পাচারের সময় বিপন্ন প্রজাতির ২৫০ কচ্ছপ উদ্ধার রাজৈরে সরকারি খাল দখল করে বালু ভরাটের অভিযোগ, স্থাপনা নির্মাণের প্রস্তুতি স্বাধীনতার ৫৫ বছরেও সরকারি বিদ্যালয় নেই কাপ্তাইয়ের দুর্গম শুভধন পাড়ায় চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির

নড়াইলের কালিয়ায় শিশুর নিখোঁজের পর মরদেহ বটিয়াঘাটায় উদ্ধার

reporter দেব প্রসাদ দাশ
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মরদেহটি নিখোঁজ শিশু রিয়াদুল ইসলামের কি না, তা আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।
জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১১টার দিকে কালিয়ার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরবর্তী মাঠের পাশ থেকে রিয়াদুল ইসলাম (৮) নিখোঁজ হয়। সে বিষ্ণুপুর গ্রামের শিমুল মোল্লা ও ফাতেমা বেগমের ছেলে। এ ঘটনায় শিশুটির নানা আব্দুল আজিজ বাদী হয়ে ২১ আগস্ট কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯১৯।
এদিকে বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীরে স্থানীয়রা এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, “আমরা বিষয়টি অবগত হয়েছি এবং পরিবারকে অবহিত করেছি। স্বজনরা মরদেহ আনার জন্য গিয়েছেন।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com