1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোদাগাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতের, শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ কক্সবাজারে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ বেলকুচির আজুগড়াতে পথচারীর উপর অতর্কিত  হামলা ৫ বার মারাত্মক আহত ৫জন আটক ১ নাওডোবা পদ্মা সেতু খান মার্কেট এলাকায় প্রেমিকার জন্য বিষ পান করে আত্মহত্যা। ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ ইউএনওর বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জুলাই আন্দোলনের স্মৃতিচারণ: কুমিল্লায় নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরলেন ছাত্রদল নেতা রায়হান উদ্দিন নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়ে।

বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

reporter মাহাবুর রহমান
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলার নতুনপাড়া গ্রামের মেয়ে মোসা. সাদিয়া আফরিন ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
সাদিয়ার বাবা গিয়াস উদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা হাসিনা আহমেদ। মধ্যবিত্ত পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি রাষ্ট্রের সেবায় আত্মনিয়োগের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।
শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি ও নিরলস পরিশ্রমের ফল হিসেবে দেশের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগ পরীক্ষায় সফল হয়ে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।
সাদিয়ার এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মো. নছিম উদ্দিন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “সাদিয়ার এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।”
মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সাদিয়া ছোটবেলা থেকেই পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ছিল। আমরা সবসময় তাকে সততা, নিষ্ঠা ও মানুষের সেবার শিক্ষা দিয়েছি। আজ তার এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো এলাকার গর্ব। আমি বিশ্বাস করি, সে একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে দেশের সেবা করবে।”
স্থানীয়দের মতে, নতুনপাড়া গ্রামের এই মেধাবী তরুণীর সাফল্য প্রমাণ করে—অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম থাকলে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাঁর এই অর্জন শুধু পরিবারের নয়, বাঘা উপজেলার জন্যও গর্বের এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com