1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নিখোঁজের একদিন পর ডোবা থেকে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সরকারী কর্মর্চারী- কর্মকর্তারা কিছু কাজ আর কিছু লুটপাট নিয়ে ব্যস্থ -লক্ষ্মীপুরে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ ২ অটোরিকশা জব্দ, আটক ২ ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় ৪০ হাজার টাকা সহায়তা বিরলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ডিমলার ১৩ জলাশয়ে ২৫০ কেজি পোনা অবমুক্ত জালিয়াপালংয়ে অন্যের জন্ম সনদ ও এনআইডি ব্যবহার করে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ ফরিদপুরে নির্মাণাধীন বাথরুমের ছাদ ধসে কিশোর রাজমিস্ত্রির মৃত্যু বরগুনায় ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নিখোঁজের একদিন পর ডোবা থেকে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

reporter মোঃকামরুল হাসান,সোনারগাঁও, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নিখোঁজের পরদিন মো. আইয়ুব হোসেন নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীর বস্তাবন্দি ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুর ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনের একটি ভাঙাড়ি গোডাউনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জামিল হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুর ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনের একটি ভাঙারি গোডাউনের ডোবায় একটি রহস্যজনক বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, প্রকৃত ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে৷ এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com