জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নৌশিন চৌধুরীর বাবা সেলিম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ইতালির একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি তাঁর একমাত্র মেয়ে আফিফা নৌশিন ও স্ত্রীসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়ে আফিফা নৌশিন।