1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হাসপাতালগামী সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,নীলফামারীর কিশোরগঞ্জে শিশুসহ নিহত ২ ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা প্রেমের টানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী: বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক পরিবার কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক বেঁচে থাকারও এক নীরব মৃত্যু আছে মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের

হাসপাতালগামী সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

– অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি এলাকাবাসীর

reporter মোঃ ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) 
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী একটি গুরুত্বপূর্ণ পাকা সড়কের একাংশ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের বিরুদ্ধে। এতে রোগী, পথচারী ও অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালগামী সড়কের একটি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি রাস্তা বা জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনসম্মত নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের সড়ক সব সময় দখলমুক্ত রাখা জরুরি।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবৈধ স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com