1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভালুকায় এমপি-ইউএনও'র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন  কালুরঘাট বাসের নৈরাজ্য : ট্রাফিক ব্যবস্থার সংকট ও বাসস্টেশনের অব্যবস্থা পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,নীলফামারীর কিশোরগঞ্জে শিশুসহ নিহত ২ ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা

ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২:০১ অপরাহ্ণ

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে রয়েছেন শিল্প পুলিশ সুপার আনসার উদ্দিন। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকার পরও তিনি এখন ময়মনসিংহ জেলার শিল্প পুলিশের পুলিশ সুপার। আনসার উদ্দিন ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

তিনি বর্তমানের ময়মনসিংহের ভালুকায় শিল্প পুলিশের পুলিশ সুপার হিসাবে বহাল তবিয়তে কর্মরত আছেন। ভালুকার বর্তমান সাংসদ বিএনপি দলীয় হলেও তাকে নিয়ে একই মঞ্চে সভা-সেমিনার করে যাচ্ছেন। আদালতে জামিন না থাকা সত্ত্বেও তিনি ভালুকা তার কর্মস্থলে থেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি ২০২৬ চলতি মাসের ১৭ জুলাই একটি ভালুকায় উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহের বিতর্কিত পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরলেও জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত থাকার অপরাধ নিয়ে হাসিনার সাথে মামলার আসামী থাকা একজন বিতর্কিত পুলিশ সুপারকে এমপি ও ইউএনও’র সাথে দেখতে পেয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নামে মামলা না থাকলেও গ্রেফতার করে জুলাই ছাত্র হত্যা মামলার আসামী আসামী করে চালান দেওয়া হচ্ছে, হাসিনার সময়ে পুলিশের অনেক সদস্যসহ প্রশাসনের বহু সরকারী কর্মকর্তা কর্মচারীরা মামলার আসামী না থাকা সত্ত্বেও পালিয়ে বেড়াচ্ছে, অথচ ভালুকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি পদে বহাল থাকা বিতর্কিত এই কর্মকর্তা হাসিনার সাথে মামলার আসামী হয়েও কোন ক্ষমতাবলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এনিয়ে বিভিন্ন মহলে তুমুল সমালোচনা চলছে।

মামলার বাদী ও নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ায় তাকে খোদ এমপি ও ইউএনও থেকে শুরু করে পুলিশের উর্ধতন কর্মকর্তা কর্মচারীরা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং এই কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে রহস্যজনক নিষ্ক্রিয়তা দেখাচ্ছে।

অভিযোগ সুত্রে জানা গেছে-পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামিসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত পুলিশ সুপার আনসার উদ্দিন। গত ২০২৪ সালের ৭ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২২ নম্বর মামলার ১৭ নম্বর আসামি তিনি। ওই মামলার প্রধান আসামি শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৭ জন। এ ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অর্থ কেলেঙ্কারি ছাড়াও নানা বিষয়ে অভিযোগ রয়েছে। দুদক অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে বলেও জানা গেছে।

জানা গেছে-বরিশাল জেলার মুলাদী উপজেলার কায়েতমারা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দিন বেপারী এসপি আনসার উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপকর্মের বিচার চেয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে একাধিকবার পুলিশি তদন্ত হলেও ফলাফল শূন্য।

আরেক ভুক্তভোগী আকতার বেপারীর অভিযোগ, এসপি আনসার উদ্দিন অন্যের জায়গা দখল করে পুলিশ পাহারায় বাড়ি তৈরি করেছেন। অথচ তিনি মাত্র প্রায় ১৭ শতাংশ জায়গা কিনেছেন। বাড়ি করেছেন প্রায় দ্বিগুণ জায়গার ওপর। যে দাগে তিনি জমি কিনেছেন সেই দাগে বাড়ি না করে এসপি আনসার উদ্দিন সুবিধাজনক অন্য দাগে বাড়ি করেছেন। বাড়ি করার সময় স্থানীয় থানার পুলিশ ছাড়াও তার লোকজন উপস্থিত ছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা আছে। মানুষ পুলিশের ভয়ে প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। যদিও পরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিগত সরকারের আমলে তাদের ছাড়াও যারাই তার বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি নারী নির্যাতনের মামলা দিয়েও হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্ত ভোগী আক্তার বেপারী অভিযোগ করেন- গত ২০১২ সালে মুলাদী উপজেলায় যুবদল করার কারনে তাকে মিথ্যা ধর্ষন মামলায় জেল খাটানো হয়,অবশ্য পরে ভিকটিমের ২২ ধারার জবানবন্দীর ভিত্তিতে তিনি মামলা থেকে অব্যাহতি পায় বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ভুক্তভোগীদের দাবি, এসপি আনসার উদ্দিন এর আগে ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনে ও বারিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। বরিশালে থাকাকালীন সময় প্রাথমিক বিদ্যালয়ে চাকরির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুবিধা দেয়ার অভিযোগও আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে এসপি আনসার উদ্দিন সাংবাদিকদের জানান, একটি গোষ্ঠী তার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করছে। তার কোনো সত্যতা নেই। যাত্রাবড়ী থানায় মামলার বিষয়ে তিনি বলেন, কর্মক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। সুযোগ বুঝে ওই পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার সাথে একটি মামলায় তাকে আসামি করিয়েছেন। ওই মিথ্যা মামলা প্রত্যহারের জন্য তিনি আবেদনও করেছেন। জুলাই আন্দোলনের সময় তিনি ডিএমপিতে চাকরি করেননি বলেও জানান তিনি।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com