1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা প্রেমের টানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী: বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক পরিবার কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক বেঁচে থাকারও এক নীরব মৃত্যু আছে মুকসুদপুরে সংবাদ সম্মেলনে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক আওয়ামী লীগ নেতা নাসিরের মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত! ভোলায় অমাবস্যা আর অবিরাম বৃষ্টির প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল খোকসায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যাবসা সংক্রান্ত প্রভাব বিস্তারের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে

‎চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

reporter ‎মোহাম্মদ জোবায়ের হোসেন,‎চরফ্যাশন (ভোলা) 
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

‎ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎গত শুক্রবার (১৭ জুলাই) রাত নয়টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

‎প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। ‎
‎এর আগে সন্ধ্যা সাতটা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রবীণ ও নবীন সদস্যের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

‎সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন ও মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com