1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ডিবির অভিযানে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন রংপুরে ১০ লিটারে ৫৮০ মিলিলিটার অকটেন কম, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ডিবির অভিযানে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী গ্রেপ্তার

reporter মাসুদ রানা, ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই মোবাইলে ক্যাসিনো সংক্রান্ত পাঁচটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার কামরুল ইসলাম ভূল্লী উপজেলার কচুবাড়ী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল তার মোবাইলে ক্যাসিনো সংক্রান্ত বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি এলাকার অন্যদেরও ক্যাসিনো খেলায় প্রভাবিত করতেন এবং বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার নামে বিকাশ এজেন্ট হিসেবে ব্যবহৃত চারটি সিম রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, কামরুলের বড় ভাই হেলাল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পুলিশের দাবি, হেলালের বিরুদ্ধেও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা মোবাইল ফোনসহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। গ্রেপ্তার কামরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com