1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জাপা নেতা টেপা, হত্যা চেষ্টার অভিযোগ নেতাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন জাপা নেতা টেপা, হত্যা চেষ্টার অভিযোগ নেতাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ শেরাটনের হোটেলের বিপরীতে ট্রাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায় চলন্ত একটি বাস (বিহঙ্গ) বেপরোয়াভাবে পিছনের দিকে সজোড়ে আঘাত করে টেপার গাড়ীকে। এসময় টেপা সামান্য আহত হলেও তার ব্যবহৃত গাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এসময় কর্তব্যরত সার্জেন্ট তাকে উদ্ধার করে।

এদিকে, দূর্ঘটনার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। নেতারা বলছেন, এরআগেও জাতীয় পার্টির শীর্ষনেতাদের গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা হয়েছে।

জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর বলেন, দাঁড়ানো থাকা গাড়ীতে একটি বাস দ্রুত গতিতে আঘাত করা অবশ্যই এটি দূর্ঘটনা হতে পারে না। এটি পরিকল্পিত। টেপা সাহেবকে হত্যার উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।

পার্টির সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার বলেন, আজকে জানমালের কোনো নিরাপত্তা নেই। রাজনৈতিক ব্যক্তিরাও আজ অনিরাপদ। এটি নিছক দূর্ঘটনা নয়। এরআগেও জাপা শীর্ষনেতাদের বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটেছে, কোনো বিচার হয়নি। আমি অবিলম্বে এর পিছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার দাবি করছি।

জাপা নেতা অ্যাডভোকেট মহসিন খান বলেন, এরআগেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির গাড়ীতে একইভাবে আঘাত করা হয়েছিলো। এসব ঘটনার সঠিক বিচার না হলে নিরাপত্তাহীনতায় ভূগবে দেশের রাজনীতিবিদরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com