1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১ ,উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি।

reporter মোহাম্মাদ কবির
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ

পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন পটুয়াখালী বাসী। তাদের অভিযোগ, বর্তমান দুই লেনের সড়কে যানবাহনের চাপ প্রতিনিয়ত বাড়ছে। ফলে প্রায়ই দীর্ঘ যানজট, সড়ক দুর্ঘটনা এবং যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন বলেন, কুয়াকাটা দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত হওয়ায় সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের ব্যাপক যাতায়াত থাকে। এছাড়া দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরু সড়ক ও যানজটের কারণে সময় ও অর্থ—দুই-ই অপচয় হচ্ছে।
তিনি আরো জানান ছয় লেনের সড়ক নির্মিত হলে যাতায়াত হবে আরও নিরাপদ ও দ্রুত। একই সঙ্গে পর্যটন শিল্পের বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এলাকাবাসী দ্রুত প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, জনস্বার্থ বিবেচনায় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণের উদ্যোগ দ্রুত গ্রহণ করা হক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com