1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার রাত ৮ টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীকের প্রার্থী পিংকু’র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৪ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) প্রতীকে পেয়েছেন ৫শত ১৩ ভোট। ১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১লাখ ২৮ হাজার ৬১২ টি।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com