1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে: বাণিজ্য প্রতিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করা যায়, সরকারের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের ফলে আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।

প্রতিমন্ত্রী আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন, বাজারে নিরবিচ্ছন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ আর কারসাজি ও মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়াতে পারবে না। তখন পণ্যমূল্য একটা যৌক্তিক পর্যায়ে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এ ব্যবস্থাটি নিশ্চিত করতে চাচ্ছে। এ ছাড়া আসন্ন রমজান উপলক্ষে সরকার টিসিবি’র মাধ্যমে এক কোটি প্রান্তিক পরিবারকে চাল, ডাল, তেল, খেজুরসহ ৫ ধরণের পণ্য সরবরাহ করবে। এতেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

সরকারি দলের অপর সদস্য আনোয়ার হোসেন খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে (১ জালাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত) ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com