1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি'র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ

reporter মহিউদ্দিন মহি খন্দকার
calendar প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

ফেনীর ফুলগাজী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ; নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই সময় তারা উনার সফল কর্মজীবন কামনা করেন এবং ফুলগাজী উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এতে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম; আক্তারুজ্জামান আজিম; আবুল খায়ের স্যার; শাহ্ আলম; ফুলগাজী সদর ইউনিয়ন সভাপতি মনির; সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন; সাংগঠনিক বাহার; সদস্য নাইম; দরবার পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী; সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী; সাংগঠনিক মোঃ জিলানী; আনন্দ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন; ফারুক আহমেদ; উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া; যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন চৌধুরী সোহেল; মোঃ ইব্রাহীম; উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী গোলাম রসুল; সদস্য সচিব আবুল কালাম নেতৃবৃন্দ, উপজেলা তাতী দল কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবশেষে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

নবাগত ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ তার কর্মজীবনের শুরুতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (পিএস) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি ফুলগাজীতে যোগদান করেন।

নবাগত ইউএনও মোহাম্মদ কাউছার হামিদের নেতৃত্বে ফুলগাজী উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা লাভ করবেন দলের নেতাকর্মীরা আশাবাদী বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com