1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহাকাশ কর্মসূচির উন্নয়নে ভারতের চন্দ্রাভিযান একটি মডেল: নরেন্দ্র মোদি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে যুবদলকর্মী হীরাকে ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ ও ইজারাদারকে বিএনপি নেতা কর্তৃক হুমকি। শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ ফুলবাড়ী বিজিবির উদ্যোগ ১৫ জনকে ইলেকট্রনিক প্রশিক্ষণ এর উদ্বোধন। খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের ৫,১০২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

মহাকাশ কর্মসূচির উন্নয়নে ভারতের চন্দ্রাভিযান একটি মডেল: নরেন্দ্র মোদি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

যেসব দেশ তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচির উন্নয়ন ঘটাতে চান তাদের জন্যে কম খরচে ভারতের চন্দ্রে অবরতরণ একটি মডেল।

ভারতের সফল এই চন্দ্রাভিযানের নেপথ্যের বিজ্ঞানীদের প্রশংসাকালে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেন।

ভারতের চন্দ্রায়ন-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। এর মধ্যদিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হলো ভারত।
এর আগে এ তালিকায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (আইএসআরও) মিশন স্টাফদের উদ্দেশে মোদি বলেন, অন্য দেশ যারা চন্দ্রাভিযানে নামতে চায় তাদের নতুন উপায়ের নির্দেশনা দেবে আমাদের এই মিশন।
তিনি আরো বলেন, এটি কেবল চাঁদের রহস্যই উন্মোচন করবে না, পৃথিবীর চ্যালেঞ্জসমূহ মোকাবেলাতেও সহায়ক হবে।

উল্লেখ্য, চার বছর আগে ভারতের চন্দ্রাভিযান-২ ব্যর্থ হয়েছিল। মোদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ায় এবং নিরলসভাবে মিশনের কাজ চালিয়ে যাওয়ায় বিজ্ঞানীদের প্রশংসা করেন।

ভারতের এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৬১০ কোটি রুপি যা প্রায় সাড়ে সাত কোটি মার্কিন ডলারের সমান। বিশ্বের অনেক মহাকাশ অভিযানের তুলনায় ভারত খুব কম খরচে এই সফল চালালো।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com