1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমাদানের নির্দেশনা আসছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমাদানের নির্দেশনা আসছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র রয়েছে তাঁরা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাঁদের বৈধ অস্ত্রগুলো জমা না দেন, তবে এটা একধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের অবশ্যই গ্রেপ্তার করবেন এবং তাঁদের অস্ত্র নিয়ে আসবেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন বলেন, নির্বাচনের আগে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা না দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিবি প্রধান আরও বলেন, ‘নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com