1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

২৪ জুলাই  বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন (বিজিডব্লিউটিএফ)-এর তিনজন প্রয়াত লাইফ মেম্বারের পরিবারের সদস্যদের মাঝে বীমার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪জুলাই) রাজধানীর উত্তরার সেক্টর-১৩ এর ক্রাউন ক্যাফে-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বীমা সুবিধা বাস্তবায়নে সহযোগিতা করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আর্থিক সহায়তা প্রদান করে ডেনিম সল্যুশনস লিমিটেড।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি মহসিনুজ্জামান শিশির এবং প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, “বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের সকল লাইফ মেম্বারকে পর্যায়ক্রমে বীমা সুবিধার আওতায় আনা হবে। সদস্যদের কল্যাণে সংগঠন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শাহজাহান মজুমদার, মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চয় কুমার জিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনিম সল্যুশনস লিমিটেড-এর জেনারেল ম্যানেজার সোহাগ সেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের লাইফ মেম্বাররা।
শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com