1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেশে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল ধোপাহাটা বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ, ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা যানজটের ভিডিও ধারণে বাধা, সাংবাদিকের মোটরসাইকেলে লাথি দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশের টিএসআইয়ের বিরুদ্ধে ময়মনসিংহে গাড়ি চালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধি নিয়ে বিআরটিএ এর প্রশিক্ষণ কমর্শালা গভীর রাতে অভিযানে আদিতমারীতে অনলাইনে জুয়ার অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাথে প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে ডেঙ্গু মৌসুমেও জলাবদ্ধতা: ময়লা পানিতে সয়লাব উপজেলা চত্বর ও বাজার মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” বদরখালীতে পুলিশ ফাঁড়ির আশ্বাস, মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

দেশে আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ২৪ জন ঢাকা মহানগর এবং ২ জন কক্সবাজার জেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ১০৩ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৭৬ জনে অপরিবর্তিত রয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১০৫৯ টি নমুনা সংগ্রহ ও ১০৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ২৬৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com