1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উভয় দলকেই শনিবারের কর্মসূচি করতে দেবে না ঢাকা মহানগর পুলিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

উভয় দলকেই শনিবারের কর্মসূচি করতে দেবে না ঢাকা মহানগর পুলিশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৩, ৯:৪০ অপরাহ্ণ

ডেস্ক নিউজ

মহাসমাবেশ ও আন্দোলন করে সরকার হটানোর এক দফা দাবীর নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের একদলও তাঁদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবেন না তাঁরা।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।’

তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com