1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৫ আগস্টের বিজয় র‌্যালি সফল করতে পটিয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা নাফ নদীতে ১ কেজি আইসসহ বোট জব্দ কোস্ট গার্ডের অভিযানে, পালিয়ে গেল মাদক কারবারিরা রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন গাইবান্ধায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্য জেল হাজতে থাকা সত্ত্বেও চাকরিতে বহাল তবিয়তে আইডি নং ২২৪৩৩ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: নাসির উদ্দীন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ৫ আগস্ট: স্মৃতি, শিক্ষা ও ভবিষ্যতের প্রত্যাশা বিরল পৌর বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন ‘জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা  ‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা

৫ আগস্টের বিজয় র‌্যালি সফল করতে পটিয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি এবং ৩৬ জুলাই ফ্যাসিবাদ সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য বিজয় র‌্যালি সফল করতে যৌথ প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রোববার (২ আগস্ট) বিকেলে পটিয়া সদরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের কর্মসূচিকে স্মরণীয় করে রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিজয় র‌্যালিতে অংশ নিতে হবে। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে এবং ফ্যাসিবাদ যেন কোনোভাবেই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের। সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, বিএনপি নেতা মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, মো. তৌহিদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, শফিক চেয়ারম্যান, মোজাম্মেল হক, নাসির উদ্দিন, আবুল ফয়েজ, ওহিদুল আলম পিবলু, ওবাইদুল হক রিকু, আবসার উদ্দিন সোহেল, ইদ্রিস পানু সহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি ও সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি। হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মাধ্যমে তাদের ওপর চরম দমন-পীড়ন চালানো হয়েছে। তাই বর্তমান সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান বক্তারা। প্রস্তুতি সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com