1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা নাফ নদীতে ১ কেজি আইসসহ বোট জব্দ কোস্ট গার্ডের অভিযানে, পালিয়ে গেল মাদক কারবারিরা রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন গাইবান্ধায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্য জেল হাজতে থাকা সত্ত্বেও চাকরিতে বহাল তবিয়তে আইডি নং ২২৪৩৩ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: নাসির উদ্দীন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ৫ আগস্ট: স্মৃতি, শিক্ষা ও ভবিষ্যতের প্রত্যাশা বিরল পৌর বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন ‘জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা  ‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা

‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা

reporter ‎মোহাম্মদ জোবায়ের হোসেন,‎চরফ্যাশন (ভোলা)
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত এক শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শাহ এবং সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুস ছালামকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

‎চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (ছুট্রো), চরমানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, বিএনপি নেতা আবদুল মন্নান হাওলাদার, পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, জালাল আহমদ কলেজের প্রভাষক মো. ইলিয়াস, নীলিমা জ্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ এবং চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস (বিএসসি)।

‎বক্তারা বলেন, সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মনিষ্ঠা, সততা, আদর্শ ও শিক্ষার প্রতি নিবেদন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে মানপত্র পাঠ, শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ, বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎‎এ সময় প্রয়াত শিক্ষক মো. আবদুস ছালামের শিক্ষা ও সমাজে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।  ‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com