1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জ্ঞাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জ্ঞাপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী ও দলের অন্যান্য নেতা-কর্মী

নিউজ ডেস্ক

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আজ সোমবার শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে শেখ হাসিনা দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পরে শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও দলের নেতাদের সঙ্গে কিছুক্ষণ কুশল বিনিময় করেন। তিনি ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় উপস্থিত হন। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান স্থল ত্যাগ করার পর সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদী উন্মক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে জড়ো হন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পরে ১৪ দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তাদের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এ বছর গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী।

এরপর আহত ব্যক্তিবর্গ এবং নিহতদের পরিবার, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কতিক জোট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ অন্যান্য সংগঠন বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com