1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
১৪ দলীয় জোট নৌকা প্রতীকে জোটগতভাবে এবারও নির্বাচন করার সিদ্ধান্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

১৪ দলীয় জোট নৌকা প্রতীকে জোটগতভাবে এবারও নির্বাচন করার সিদ্ধান্ত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

১৪ দলীয় জোট নৌকা প্রতীকে জোটগতভাবে এবারও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু’র ইস্কাটনের বাসায় এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

গত সংসদ নির্বাচনে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিলো উল্লেখ করে তিনি বলেন, আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয়, সেটাই প্রত্যাশা। আমাদের এখন ১০ জন সংসদ সদস্য আছেন। এবার প্রত্যাশা দ্বিগুণের মত।

ইনু বলেন, জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে সমস্যা দেখা দিতে পারে। সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা করছি। জোটের প্রার্থীরা নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।

তিনি বলেন, যেকোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com