1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

reporter মোঃসোহাগ,পটুয়াখালী
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপুর্ন ফলাফলের জন্য ১১৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

বুধবার  ১৫ অক্টোবর বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ তারেক হাওলাদার।

সভায় জেলার ৮ টি উপজলার এসএসসি ক্যাটাগরিতে ৬৭ জন মেধাবী শিক্ষার্থীকে চার হাজার টাকা করে এবং এইচএসসি ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সিএ শাকিলা জামাল, প্রধান সহকারী মোঃ শামীম খানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও শিক্ষামুখী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com