1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হোসেনপুরে শিক্ষার্থী মারধরের অভিযোগ, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি- নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা খুলনার ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়মের অভিযোগ ঘোড়াঘাটে অনলাইনে গায়েব মৌজা, থমকে আছে নামজারি শাহজাদপুর চৌকি আদালত: ঝুলছে মামলা, এগোচ্ছে ৩০ কোটি টাকার প্রকল্প! মুলাদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে,নজরুল বর্ষ, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ,গ্রীষ্মকালীন খেলাধুলা, ও নতুন কুড়ি প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১

হোসেনপুরে শিক্ষার্থী মারধরের অভিযোগ, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

reporter আব্দুর রহমান কিশোরগঞ্জ
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
গত ২৩ আগস্ট সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আপন ও নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদকে বিদ্যালয়ের আশপাশে বহিরাগত কয়েকজন মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে দুই শিক্ষার্থী আহত হন। বর্তমানে তারা কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ করে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, “আমার কাছে মেসেজ আসে, বাইরে একটা গণ্ডগোল হয়েছে, ক্যাম্পাসের দিকে। আমি তাকিয়ে ছিলাম, কিন্তু ঘটনাটি দেখিনি। ঘটনাটি বাইরে হয়েছে। তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। পরে আমি তাদের চিকিৎসা নিতে বলেছি। আপাতত চিকিৎসা নিতে বলেছি। তাদের জন্য ব্যক্তিগতভাবে এবং স্কুলের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমি সহযোগিতা করব।”
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আহত দুই শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com