ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবসটি সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা রোজি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম,উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকির উল্লাহ, সাবেক যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন খান হিরা,হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি জুলমত সহ জুলাই যোদ্ধারা।
সভায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।