1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যের পরকীয়া কীটনাশক পানে কৃষকের মৃত্যুর অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যের পরকীয়া কীটনাশক পানে কৃষকের মৃত্যুর অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ণ

মো: খোরশেদ আলম সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রীর সাথে স্থানীয় ইউপি সদস্যের পরকীয়ার জেরে বিষপানে আত্মহত্যা করেছে এক কৃষক। নিহত মো. কামাল উদ্দীন (৩৩) উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বৈতরনী এলাকার ওমর মিয়ার ছেলে। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত ১টায় উপজেলার পুরানগড় ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ড বৈতরনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের চাচা মোহাম্মদ নুরুচ্ছফা পূর্বকোণকে বলেন, ইউপি নির্বাচনে পুরানগড় দুই নম্বর ওয়ার্ডের সদস্য মামুনের পক্ষে কাজ না করার পর থেকে নানা রকম হুমকি দিচ্ছিল। অন্যদিকে, নিহত কামালের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে ইউপি সদস্য মামুনের। সেগুলো নিয়ে অনেক বিচার সালিশও হয়। গত শনিবার রাত ১টার দিকে কামালের সাথে তার স্ত্রীর ব্যাপক ঝগড়া হয় পরকীয়া নিয়ে। তখন তার স্ত্রী স্থানীয় ইউপি সদস্য মামুনকে বিষয়টি জানায়, তখন মামুন এসে বিচারের নামে নিহত কামালকে পেটে ঘাড়ে লাথি এবং ঘুষি ও ব্যাপক মারধর করে। বিষয়টি সহ্য করতে না পেরে কামাল কীটনাশক পান করে আত্মহত্যা করে। আমরা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুরানগড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ বলেন, ৭ মাস আগে কামালের স্ত্রী তাকে মারধর করেছে বলে বিচার দেয়। আমি তখন চৌকিদার এবং স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য মমতাজকে নিয়ে বিচার করি। গত একমাস আগে তার বউ আমাকে ফোন করে বলে যে, তার স্বামী কামাল নতুনভাবে বিয়ে করতে চাচ্ছে। তখন কামালের সাথে দেখা হলে আমি বিষয়টি তাকে অবগত করি এবং তার যেহেতু তিনটি বাচ্চা আছে এবং নতুন কোন বিয়ে না করতে বলি। মূলত তার বউয়ের সাথে ঝগড়া এবং নতুন বিয়ে করবে বলে সমস্যা সৃষ্টি হওয়ায় কামাল বিষপান করে। আমার সাথে তার স্ত্রীর কোন পরকীয়ার সম্পর্ক ছিল না। আমাকে ফাঁসানোর জন্য এসব বলছে।

পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল ইসলাম বলেন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনের সাথে নিহত কামালের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল বিষয়টি কামাল আমাকে অনেকবার জানিয়েছে। গতকাল মামুন তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে বিচার নাম দিয়ে কামালকে মারধর করে। এতে ক্ষোভে কামাল কীটনাশক পান করে মৃত্যুবরণ করে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, কামাল নামে একব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com