1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুজন_ মুলাদী উপজেলা সভাপতি ও সাংবাদিক হুমায়ুন কবির খান চিরনিদ্রায় পারিবারিক কবরস্থানে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অবিলম্বে ৯ম পেস্কেলের গেজেট ও বেসিক ১০০% কার্যকরের দাবি ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কুষ্টিয়া সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন পটিয়া আমির ভান্ডারে পবিত্র খতমে দরুদ শরীফ মাহফিল অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রী তারেক রহমান’র কর্মসূচি, আগৈলঝাড়ায় বৃক্ষরোপন করে, কর্মসূচী পালন আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সুজন_ মুলাদী উপজেলা সভাপতি ও সাংবাদিক হুমায়ুন কবির খান চিরনিদ্রায় পারিবারিক কবরস্থানে

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

সুশাসনের জন্য নাগরিক _ সুজন,মুলাদী উপজেলা সভাপতি, দৈনিক সমকাল মুলাদী প্রতিনিধি, মুলাদী পল্লী বিদ্যুৎ সমিতি মুলাদি জোন সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজসেবক,জনাব হুমায়ুন কবির খান,( খান কবির) হঠাৎ শারীরিক বিভিন্ন জটিল সমস্যা দেখা দিলে প্রথমে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শেরেবাংলা হসপিটাল ও পরে ঢাকা হার্ট ফাউন্ডেশন হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন রাত ২:০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার (৬২) বছর হয়েছে বলে অনেকে ধারণা করেন। তার মৃত্যুতে মুলাদী সাংবাদিক অঙ্গন ও মুলাদী সুশাসন অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে মুলাদী সুধী অঙ্গনে। মৃত্যুকালে তার এক ছেলে, এক মেয়ে, এক স্ত্রী, দুই নাতি, ভাই বোন আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তার বিশেষ অবদান ছিল বলে এলাকাবাসীর মুখে মুখে। তার নামাজে জানাজা মুলাদী উপজেলাধীন ৬ নং মুলাদী সদর ইউনিয়ন ঐতিহ্যবাহী দরিচর লক্ষীপুর সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তো জানাজা নামাজে উপস্থিত ছিলেন মুলাদী সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব কবির হোসেন মল্লিক, বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসান। অত্র এলাকার গণ্যমান্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের বিভিন্ন দপ্তরের সদস্য সুধীজন উপস্থিত ছিলেন। মুলাদী উপজেলা অঙ্গনের বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজার শেষে তার রুহের মাগফেরাত কামনায় তাদের পারিবারিক মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com