1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter মো: বশির আহমেদ
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ২:০৩ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগান এলাকায় স্থাপিত ৮ বীরের অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেন প্রধানমন্ত্রী।
‎পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা বিঘ্ন বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com