1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় মৌলভীবাজারে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘ইলার্নিং এন্ড আর্নিং’ সিরাজগন্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত “গঙ্গাচড়ায় রাস্তায় শুকাতে দেওয়া ধানের খড় কেড়ে নিল বাবা ছেলের নাতির জীবন” গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হলো “প্রেসমিট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬” ​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ

মুলাদী উপজেলার অধিকাংশ সেতু ও পুল নতুনভাবে নির্মাণ বা সংস্কার করা হলেও, এই গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজটি আজও আগের অবস্থায় রয়ে গেছে। ব্রিজের উপরের স্টিল প্লেটগুলো আলগা হয়ে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের সময় সেগুলো সরে গিয়ে বড় ফাঁকা সৃষ্টি হয়। ফলে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

ইতোমধ্যে একাধিকবার এই ফাঁকায় চাকা আটকে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া বৃষ্টির সময় পুরো ব্রিজটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে, যা সাধারণ মানুষের জন্য আরও বিপজ্জনক হয়ে ওঠে।

মীরগঞ্জ–মুলাদী সড়কের এই গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজটি দ্রুত সংস্কার অথবা নতুনভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

দুর্ঘটনা ঘটার অপেক্ষা নয়—মানুষের নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com