1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

reporter ঘোড়াঘাট, প্রতিনিধি
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন ও ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে।”লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেনে জনগণকে উৎসাহিত করতে আজ সোমবার (৬জুলাই) ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি, ঘোড়াঘাট উপ-শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর মোঃ শাহিদুল ইসলাম,পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, ঘোড়াঘাট উপ-শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, হিলি উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দীপক চন্দ্র রায়, রানীগঞ্জ ঊপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ সাদি আল আরাফাত সিদ্দিকী।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অংশগ্রহণে তাৎক্ষণিক হিসাব খোলা, কিউআর কোডভিত্তিক লেনদেন প্রদর্শন, গ্রাহকসেবা প্রদান এবং ডিজিটাল আর্থিক সেবাবিষয়ক পরামর্শ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com