যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সোলারতাইড় রাজমিস্ত্রি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জব্বার আকন্দ ফটিক। ২৩ আগষ্ট বিকেলে সোলারতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুরাদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন গেদা ফকির, টিপু সুলতান, সাহেব আলী, সানাউল্লাহ, শফিকুল ইসলাম, মুখলেসুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা। মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে হারুনের ও ভিক্ষুর দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে দুই দল সমতায় আসে।