1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিক বুলুর মৃত্যু : রহস্য উদঘাটনের দ্ধারপ্রান্তে পুলিশ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সাংবাদিক বুলুর মৃত্যু : রহস্য উদঘাটনের দ্ধারপ্রান্তে পুলিশ।

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

খুলনায় সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে নৌপুলিশ। এটি হত্যাকান্ড নাকি আত্মাহত্যা তা আজ সন্ধ্যায় পরিস্কার হয়ে যাবে বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত সোমবার বুলুর ভাই আনিসুজ্জামান দুলু বাদী হয়ে লবনচরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রুপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সাংবাদিক বুলুর মৃত্যু রহস্য উদঘাটনে বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার বুলুর দ্ধিতীয় স্ত্রী তানিয়া সুলতানা ফোন করেছিলেন। এরপর থেকে তার মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে আর পাওয়া যায়নি। তিনি বলেন গত রবিবার সন্ধ্যায় সাংবাদিক বুলু খানজাহানআলী ( রুপসা) সেতুর ৬০-৭০ ফিট উচ্চ থেকে নিচে লাফ দেয়। এতে তার মুখ থেতলে, মাজা ও পা ভেঙে যায়। আমরা প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষন করছি। তাছাড়া রুপসা সেতুর উপর কোন সিসি ক্যামেরা নেই। টোল ঘর এবং সেতুর পশ্চিম প্রান্তে দুটি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো যাচাই বাছাই করছি। খুলনা নৌপুলিশ সুপার ড. মঞ্জুর মোর্শেদ বলেন, বুলুকে রুপসা সেতু থেকে ফেলে দেওয়া হয়েছে, না স্বেচ্ছায় ঝাপ দিয়েছেন এটা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সেতুর দু পাশে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো গভীরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। তাছাড়া বুলুর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন থেকে তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে। তিনি বলেন আজ বুধবার সন্ধ্যার মধ্যে বিষয়টি নিয়ে একটি ধারনা পাওয়া যাবে। একটা ভালো রেজাল্ট দিতে পারবো। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে খুলনার খানজাহানআলী (র:) সেতুর ২ নং পিলারের পাইল ক্যাপ থেকে খুলনার সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলুর লাশ উদ্ধার করে পুলিশ। বুলু দৈনিক বঙ্গবানী পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবি ও দৈনিক প্রবাহ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে) ও( বিএফইউজে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com