1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই এনডিপিসহ বিভিন্ন মহলের শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই এনডিপিসহ বিভিন্ন মহলের শোক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন যাবত তিনি কিডনী ও লিভারসহ নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাযা শেষে শাহজাহানপুর কবর স্থানে দাফন করার কথা রয়েছে।

তিনি ১৯৫৬ সালের ১২ নভেম্বর চাদপুর সদরের গোবিন্দিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৌলভী কফিল উদ্দিন, মাতা আয়েশা খাতুন। সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র ৪র্থ বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বিএফইউজে’র মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সমাজের দাবি আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন।

রুহুল আমিন গাজীর ইন্তিকালে দৈনিক সংগ্রাম পরিবারে পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রব, ভাইস চেয়ারম্যান মোবারক হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন, দৈনিক সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদ হোসাইন খান গভীর শোক প্রকাশ করেন। তারা তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা পৃথক এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে ২৪ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁকে দেখতে হাসপাতালে যান। তাঁর সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজ-খবর নেন।

উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে ব্যাংককে যাওয়ার কথা ছিল। এদিন রাত আড়াইটায় তার ফ্লাইট ছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং বিমানে ভ্রমণের উপযোগী না হওয়ায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে রাতেই তাকে নিয়ে এসে হাসপাতালে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com