1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সদরপুরে হাতি নিয়ে রাস্তায় চাঁদা তুলার সময় ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালখালীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় মা-সহ গ্রেপ্তার ২ রাস্ট্রায়ত্ত ২৫ টি পাটকলসহ ৪৪ শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরনের সিদ্ধান্ত বাতিলের দাবি মুলাদী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ‍্যাসিষ্টিভ ডিভাইস বিতরণ রংপুরে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুর যুবসমাজের সহযোগিতায় চিহ্নিত মাদক কারবারি আলামিন গ্রেফতার ইতিহাসে প্রথমবার তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিল বরিশাল সিটি করপোরেশন লাকুটিয়ায় BADC খামার: লিখিত নোটিশ ছাড়াই মাপজোখের প্রস্তুতির অভিযোগ মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর ভাষার বাধা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখচ্ছে ‘কড়া পাঠশালা’ চাঁদাবাজির মামলায় চরফ্যাশনের আলমগীর মালতিয়া কারাগারে

সদরপুরে হাতি নিয়ে রাস্তায় চাঁদা তুলার সময় ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত

reporter সুমন কুমার সাহা
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সাথে ধাক্কা লেগে ব্যাটারীচালিত অটোরিকশা উল্টে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক যাত্রী। নিহত শিশু আরিশা জান্নাত(১০মাস) পার্শবর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার কন্যা।

মঙ্গল বার (২৮ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাত কে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তার মা ব্যাটারীচালিত অটো গাড়িতে যাইতেছিল। আটরশি নামক স্থানে আসলে বিপরীত দিকে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ী থেকে টাকা তুলছিলেন এক ব্যাক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতি চাঁদা নেবার জন্য শুর উচু করলে অটো গাড়ীর সাথে হাতির ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে অটো রিকশাটি রাস্তায় উল্টে যায়। মায়ের সাথে থাকা ছোট শিশু গাড়ির নীচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়া কে(২৪) গনপিটুনী দেয় ও হাতিটিকে আটক করে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাহুত কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, হাতির মাহুত কে আটক করা হয়েছে, নিহতের পরিবার এখনো লিখিত কোন অভিযোগ দেয়নাই। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com