1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের সীমান্তে চোরাই পথে আনা গরুর মাংস জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা বিদ্যুৎ নেই, তবুও দ্বিগুণ বিলের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

শেরপুরের সীমান্তে চোরাই পথে আনা গরুর মাংস জব্দ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় ২হাজার ১শত ৫০কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল। গোপনে সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে হলদীগ্রাম ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা রঙ্গের ফ্রিজিং গাড়িটিকে ধাওয়া করে। এসময় গাড়ী চালক বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ড্রাইভার সহ ৪/৫ জন ব্যক্তি গাড়ি ও মাংস রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মাংস বহনকারি গাড়ি ও জব্দকৃত মাংস হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, এসব গরুর মাংস ভারত থেকে চোরাই বাংলাদেশে পাচারের উদ্দেশ্য আনা হয়েছিলো। এ বিষয়ে হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com