1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ

রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ

পল্লী উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে রংপুরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি। সোমবার দিনব্যাপী সফরে তিনি বিআরডিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলা-২০২৬-এর উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক ও কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করেন।
সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে মন্ত্রী তারাগঞ্জ পল্লী একাডেমি পরিদর্শন করেন। পরে রংপুরে এসে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এরপর পল্লী মেলা-২০২৬ উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ঘুরে দেখেন।
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়ন, সমবায়ভিত্তিক অর্থনীতি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তিনি বলেন, যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর পল্লী উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম সাইফুল, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে নির্বাচিত উপকারভোগীদের হাতে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক তুলে দেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রীকে স্বাগত জানাতে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দিনব্যাপী সরকারি সফরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, উদ্যোক্তা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com