1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় উপকূলীয় বদরখালীতে বন্যার্ত ৫১০ পরিবারকে আইএসডিই খাদ্য সহায়তা সাতকানিয়ায় র‍্যাবের অভিযানে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ সন্তানরা প্রবাসে, সেই সুযোগে বৃদ্ধ পিতার ওপর হামলা সম্পত্তি দখলের অপচেষ্টা, নগদ ৭২ হাজার টাকা ছিনতাই; গ্রেপ্তার ২ কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ কুমিল্লায় ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক, বিচার দাবিতে স্বস্তি এলাকাবাসীর সরকারের ইশতেহার বাস্তবায়নে ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জের ইউএনও আতিকুর রহমান এর বসতঘর পুড়ে ছাই

ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

– পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

reporter রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৯ নং ওয়ার্ডের ডেমরা থানাধীন মীরপাড়া-নড়াইবাগ এলাকায় একটি প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ (গুঁড়ো তৈরির) কারখানাকে কেন্দ্র করে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কারখানাটির মালিক তানভীর রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় প্লাস্টিক গুঁড়ো তৈরি ও জিপসাম-সংশ্লিষ্ট উৎপাদন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অভিযোগ, কারখানা থেকে নির্গত প্লাস্টিকের ধুলাবালি ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং শিশু, নারী, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, অ্যালার্জিসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
বাসিন্দাদের ভাষ্য, একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের আরও অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও রাজউকে লিখিত অভিযোগ দেওয়া হলেও কারখানার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। অভিযোগ অনুযায়ী, কারখানাটি আশপাশের পরিবেশের পাশাপাশি মাছ চাষেরও ক্ষতি করছে।
এসব অভিযোগের প্রতিবাদে ২৬ জুলাই ২০২৬ এলাকাবাসী কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কারখানাটি বন্ধের দাবি জানান। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা যায়।
এদিকে, এলাকাবাসীর দাবি অনুযায়ী, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুরের কাছে অভিযোগ জানালে তিনি নাকি কারখানার মালিককে মারধরের পরামর্শ দেন। এ বিষয়ে মুঠোফোনে তাহার নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগটি সত্য না তবে পরিবেশ অধিদপ্তর ও রাজউক আমাদেরকে কোন আইনি ব্যবস্থা নিতে বললে আমরা তা শতভাগ দায়িত্ব পালন করব।

এলাকাবাসীর দাবি, প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো দ্রুত

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com