1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে দোকানের সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করলেন – স্বাস্থ্য প্রতিমন্ত্রী,প্রফেসর ডঃএম. এ.মুহিত ফুলপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় ফতেপুর–ইংলিকান্দা দলের পৃষ্ঠপোষকতায় সিরাজুম মুনির রিফাত ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্দ্যোগে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নড়াইলে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত, সংবিধান সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় ব্যর্থ অনুপ্রবেশ সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত মশাল মিছিলের পর বিএনপির বিক্ষোভ: ‘শান্ত ভাঙ্গাকে অশান্ত করতে দেব না সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক দস্যুতা চক্রের দশ সদস্য আটক, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার। সারাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিশোধের মহা উৎসব চলছে নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

শেরপুরে দোকানের সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু ,শেরপুর জেলা প্রতিনিধি: দোকানের সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে। রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। শেরপুর সদর সার্কেল মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com