1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে- ডিসি সাইফুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে- ডিসি সাইফুর রহমান

reporter আরিফ রব্বানী ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেছেন – জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। শুধু অবকাঠামো ও সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মানসম্মত শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক বিস্তার ঘটেছে। এর অন্যতম কারণ হলো শিক্ষার প্রতি মানুষের চাহিদা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের সেই চাহিদা যথাযথভাবে পূরণ করতে না পারে, তাহলে অভিভাবকরা বিকল্প হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট শিক্ষার দিকে ঝুঁকবে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। একজন শিক্ষককে নিজের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীকে বিবেচনা করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন ও আন্তরিকতার সঙ্গে পড়ানো হয়, একইভাবে প্রতিটি শিক্ষার্থীর প্রতি দায়িত্বশীল হতে হবে।

তিনি আরো বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার ফলাফলে প্রথম হতে চায় না। কেউ খেলাধুলায় ভালো, কেউ গান বা নাচে, কেউ বিজ্ঞানচর্চায় কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে আগ্রহী। শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়কে এমন একটি জায়গায় পরিণত করতে হবে, যেখানে তারা শেখার পাশাপাশি আনন্দও পাবে।

এ ছাড়া সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তবে শুধু খাবার বা অবকাঠামো দিয়ে নয়, শিক্ষার মানবৃদ্ধি ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে জেলা প্রশাসক বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল ও সমাজের জন্য কল্যাণকর মানুষ তৈরি করা। সরকারি ও বেসরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষাক্ষেত্রে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com