সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়ি কে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস ও নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে।
১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার পুলিশ উপজেলার রাউতারা চালারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, স্থানীয় আজাদ শেখের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন, সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), মো. রেজাউল করিম (৩৫), সেলিম রেজা (৩৯), আজাদ খাঁ (৪৫) ও মুজাহার (৪৫)। তারা সবাই শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা।
অভিযানকালে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস এবং নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বর্তমানে শাহজাদপুরের বিভিন্ন জায়গায় জোয়ার আসর গুলো প্রশাসনের আওতায় এনে সেগুলো কে ভেঙ্গে ফেলা হচ্ছে।