1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা

reporter আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এছাড়াও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তার, খন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল মোল্লা, শামসুল হক খোকন ও মন্নান আকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, যুবদল নেতা বিল্লাল ফকির, মনির মোল্লা, মোল্লা পান্না বখতিয়ার, আকন মনির, এমদাদুল হক জুয়েল, ইসমাইল পাইক ও গোলাম মাকিদ মুনমুন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com