1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহ সদরে ভিডব্লিউবি কর্মসূচির টিওটি প্রশিক্ষণ অনুষ্ঠিত বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার, ৩০ কার্টুন সিগারেট উদ্ধার। ‎মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল-এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব’ টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ শীর্ষক সেমিনার ওপেন হাউজ ডে: সেবাপ্রত্যাশীদের অভিযোগে তাৎক্ষণিক সমাধান, দ্রুত পদক্ষেপের নির্দেশ সিএমপি কমিশনারের বিউটি পালের শ্রাবণের মেঘ গান জুরে দেশে ভয়ে দিচ্ছে বিপ্লব সূচনা হালুয়াঘাটে পুনঃখাল খনক প্রকল্পের কাজ শেষে সরকারি কোষাগারে ফেরত গেল দেড়কোটি টাকা

লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার

reporter মোঃ ইউছুফ
calendar প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানে আবুল বাশারের বসতঘর থেকে ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য মকরধ্বজ (কান্তির বাড়ি) এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ (৪৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ঘরের মালিক আবুল বাশার কৌশলে পালিয়ে যান।

একই দিন বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি বিশেষ টিম সদর উপজেলার ৫ নম্বর পার্বতীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মকরধ্বজ এলাকার হাকারী হাজীর নতুন বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৩৬)-কে আটক করে। তিনি মধ্য মকরধ্বজ (মেস্তরী বাড়ি) এলাকার মৃত সফিকউল্যাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com