1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রসুলপুরে তোফাজ্জল হোসেন জামে মসজিদ সংলগ্ন রাস্তার ঢালাই কাজের উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

রসুলপুরে তোফাজ্জল হোসেন জামে মসজিদ সংলগ্ন রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

reporter ​শফিকুল ইসলাম
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরের রসুলপুর এলাকায় তোফাজ্জল হোসেন জামে মসজিদ সংলগ্ন রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ ই জুলাই সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সহযোগিতায় এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) অনামিকা হক প্রিয়াঙ্কার সার্বিক তত্ত্বাবধানে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
​রসুলপুরসহ কুতুবপুরের বিভিন্ন অলিগলিতে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ও সংস্কার কাজ করায় স্থানীয় চেয়ারম্যান ও মহিলা মেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এলাকাবাসীর মতে, জনগণের সুখে-দুঃখে পাশে থেকে এবং ওয়ার্ডের রাস্তাঘাটের টেকসই উন্নয়নে নিরলস কাজ করে ইতিমধ্যেই এলাকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন অনামিকা হক প্রিয়াঙ্কা।
​রাস্তার ঢালাই কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মাস্টার।
​এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সমাজসেবক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই রাস্তাটি ঢালাই হওয়ার ফলে দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটবে এবং রসুলপুরবাসীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com