1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’

reporter মো: আবুল কাসেম, আলীকদম 
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

​ আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’। সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
​স্থানীয়রা জানান, ভৌগোলিক দুর্গমতার কারণে এই অঞ্চলের শিশুরা অনেক সময় মৌলিক শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনায় নতুন করে উৎসাহিত করছে।
​শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের অন্যান্য মানবিক কার্যক্রমও এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​সংগঠনের দায়িত্বশীলরা জানান, দুর্গম এলাকার কোনো শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই ধরণের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com