1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

reporter নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত একটি লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে কারখানায় কাজ করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আটজনের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অপর দুইজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।
আহত শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহমুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।
দুর্ঘটনার পরপরই দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় শ্রমিকদের সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সবাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন।
ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com