1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
“রমজান নলেজ কুইজ ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

“রমজান নলেজ কুইজ ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ,তেজগাঁও কলেজ শাখার বায়োকেমিস্ট্রি উপশাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “রমজান নলেজ কুইজ ২০২৫” প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং বই উপহার প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের জ্ঞান অর্জনের আগ্রহ ও অংশগ্রহণের উৎসাহ প্রশংসনীয় ছিল। এই আয়োজনের মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় উপশাখার প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক নুরুল আলম ইব্রাহীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি উপশাখার সেক্রেটারি আযান মাহমুদ। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিএমবি ৩৫ ব্যাচের ইভানা নুসাইবা। *২য় স্থান অধিকার করেন বিএমবি ৩৫ ব্যাচের জেরিন তাসনীম খান– *৩য় স্থান অধিকার করেন বিএমবি ৩৫ মোসাম্মদ মুবাশ্বিরা *৪র্থ স্থান অধিকার করেন বিএমবি ৩২ ব্যাচের নাইমুর রহমান আদনান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com