1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্ব গ্রহণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্বাসকষ্টের যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের গলায় ফাঁস, ভাঙ্গায় আত্মহত্যা নাফ নদীতে ১ কেজি আইসসহ বোট জব্দ কোস্ট গার্ডের অভিযানে, পালিয়ে গেল মাদক কারবারিরা রাজশাহীতে সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন গাইবান্ধায় গ্রাম ও প্রতিরক্ষা আনসারের সক্রিয় সদস্য জেল হাজতে থাকা সত্ত্বেও চাকরিতে বহাল তবিয়তে আইডি নং ২২৪৩৩ তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: নাসির উদ্দীন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ৫ আগস্ট: স্মৃতি, শিক্ষা ও ভবিষ্যতের প্রত্যাশা বিরল পৌর বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন ‘জুলাই-আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা  ‎শিক্ষকতার গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, দক্ষিণ আইচায় তিন শিক্ষককে সম্মাননা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্ব গ্রহণ

reporter আশিক ইসলাম
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের ২৭ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান নবনিযুক্ত ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, নবনিযুক্ত ট্রেজারার তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট ফোকলোর গবেষক এবং এ পর্যন্ত তাঁর ১৮টি গবেষণাগ্রন্থ ও ৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইউজিসি অ্যাওয়ার্ড-২০০৭সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com